News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে বাস্তবে কোনও গণতন্ত্র নেই, কৃষকদের পাশেই কংগ্রেস : রাহুল গান্ধী
Image

ভারতে বাস্তবে কোনও গণতন্ত্র নেই, কৃষকদের পাশেই কংগ্রেস : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে যাবেন না কৃষকরা। কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ফের জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল জানালেন, সংসদের যৌথ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে কৃষি বিলের প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ এবং অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদী সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘রাষ্ট্রপতিকে আমি জানিয়েছি কৃষি বিল সম্পূর্ণ কৃষক-বিরোধী। কৃষকরাই এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তা গোটা দেশ দেখছে।’ রাহুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে যাবেন না কৃষকরা। সংসদের যৌথ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। কৃষক ও শ্রমিকদের পাশে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।’


প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেছেন, ‘পুঁজিপতিদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর বিরুদ্ধে যেই রুখে দাঁড়াবে তাঁকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হবে-তা সে কৃষক হোক, শ্রমিক হোক এমনকি মোহন ভাগবতও। ভারতে কোনও গণতন্ত্র নেই। শুধু কল্পনাই করা যেতে পারে কিন্তু বাস্তবে ভারতে গণতন্ত্র নেই।’ রাহুল আরও বলেন, ‘চিন এখনও সীমান্তে রয়েছে। ভারতের হাজার হাজার কিলোমিটার ভূখন্ড ছিনিয়ে নিয়েছে চিন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কেন কথা বলছেন না? তিনি চুপ কেন?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top