News Flash

  • Home
  • Uncategorized
  • টেক-অফের পরই এমার্জেন্সি, বোবদেকে নিয়ে জরুরি অবতরণ বিমানের
Image

টেক-অফের পরই এমার্জেন্সি, বোবদেকে নিয়ে জরুরি অবতরণ বিমানের

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): যান্ত্রিক ত্রুটির কারণে টেক-অফের পরই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার কলকাতা থেকে হায়দরাবাদগামী বিমান। ওই বিমানেই ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। ত্রিপুরা হাইকোর্টে একটি ই-সেবাকেন্দ্রের জন্য বুধবার সকালে আগরতলায় গিয়েছিলেন প্রধান বিচারপতি। ই-সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতির।


সূত্রের খবর, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তারপর বিমানের মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করেন। প্রধান বিচারপতি-সহ বিমানে ১৪৬ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে তাঁদের রাখা হয়েছিল। কলকাতা বিমানবন্দরে ডিরেক্টর জানিয়েছেন, ‘বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে এমার্জেন্সি ঘোষণা করার পর, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার কলকাতা-হায়দরাবাদ বিমান। ওই বিমানে প্রধান বিচারপতিও ছিলেন।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top