News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ধৃত দুজন পুলিশ রিমান্ডে
Image

চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ধৃত দুজন পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ জিবি বাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক দুজনকে আদালত থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তারা হলো হরিপদো বিশ্বাস এবং মধুসূদন সাহা৷ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে পুলিশ৷ আগামী ২৬ শে ডিসেম্বর তাদেরকে পুনরায় সিজেএম আদালতে তোলা হবে৷ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ দুজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিবি বাজারে নিরীহ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের নামতাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

উল্লেখ্য নিরীহ নিহত যুবকের নাম প্রসেনজিৎ সাহা৷ তার বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বলদাখাল রোড এলাকায়৷ মাত্র ৬ মাস আগে ওই যুবক বিয়ে করে৷ সে নেশাগ্রস্ত অবস্থায় জিবি বাজার এলাকায় ঘোরাফেরা করছিল৷ তখন ওই চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়৷এ ব্যাপারে নিহত প্রসেনজিৎ সাহার পরিবারের তরফ থেকে থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ পুলিশও ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে এবং দু’’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top