News Flash

Image

বনকরে চুরি বোলেরো গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বনকর এলাকায় একটি বোলেরো গাড়ি চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ গাড়ির মালিকের নাম অমল সেন৷গভীর রাতে বাড়ির কাছ থেকে গাড়িটি চুরি করে নিয়ে গেছে৷ সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে৷


এব্যাপারে গাড়ির মালিক অমল সেন বিলোনিয়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ গাড়ির মালিক অমল সেন জানান গাড়িতে এক লক্ষ ৬৬ হাজার টাকার মাল ছিল৷ রাতে মালবোঝাই গাড়িটি বাড়ির সামনে রেখে তিনি ঘুমিয়ে ছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গাড়িটি সেখান থেকে চুরি করে নিয়ে গেছে৷ গাড়ির লক ভেঙ্গে এই চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা৷বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ৷মাল বোঝাই গাড়ি চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গাড়িটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিলোনিয়া থানা সূত্রে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top