News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনা, মহিলার মৃত্যু, আহত তিন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনা, মহিলার মৃত্যু, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোডে গাড়ির ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পথ দুর্ঘটনায় মৃত মহিলার নাম জানা যায়নি৷ জানা গেছে ওই মহিলা সকালে বাড়ি থেকে বাজারে এসেছিলেন৷ বাজার থেকে বাড়ি ফেরার পথেই শিবনগর কলেজ রোডে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন৷


আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায় নি৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ গাড়িটি আটক করেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন৷

আগরতলা পূর্ব থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই মর্মান্তিক পথো দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷এদিকে গতকাল গভীর রাতে রাজধানী আগরতলা শহর এলাকার ড্রপ গেটে একটি বাইকের মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


আহতদের মধ্যে একজন গাড়িচালক এবং অপরজন বাইকের চালক৷সংবাদ সূত্রে জানা গেছে ঘন কুয়াশার মধ্যে দ্রুতবেগে গাড়ি এবং বাইক যাচ্ছিল৷ ড্রপ গেট এলাকায় সামনাসামনি এসে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে৷ অরুন্ধতী নগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে অরুন্ধতী নগর থানার পুলিশ৷


সিধাই থানা এলাকার মোহনপুরের রাঙ্গা ছড়ায় মালবাহী একটি গাড়ি মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়৷বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে এসে গাড়ি থেকে আহত চালককে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে গাড়ির চালক মোহনপুর হাসপাতালে চিকিৎসাধীন৷জানা গেছে গাড়িটি খোয়াই থেকে মোহনপুর এর দিকে আসছিল৷ সিধাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top