News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছতাই জীবনের মূল লক্ষ্য হোক, আবেদন মুখ্যমন্ত্রীর
Image

স্বচ্ছতাই জীবনের মূল লক্ষ্য হোক, আবেদন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.)৷৷ স্বচ্ছতাই জীবনের মূল লক্ষ্য হোক৷ প্রধানমন্ত্রীর এই আবেদনে গোটা দেশ সাড়া দিয়েছে৷ আমরাও স্বচ্ছতাকে নিত্যদিনের জীবনশৈলীতে যুক্ত করে নেই৷ মঙ্গলবার আগরতলার ধলেশ্বরে ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে ‘স্বচ্ছ আগরতলা কর্মসূচি’তে অংশ নিয়ে এভাবেই জনগণকে স্বচ্ছতার প্রতি উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, সৌন্দর্য ও স্বচ্ছতাই একটি শহরের পরিচয় বহন করে৷ ঐতিহ্যমণ্ডিত আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ রাখার লক্ষ্যে ’’স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’’ কর্মসূচি শুরু হয়েছে৷


আজ মুখ্যমন্ত্রী নিজেও ঝাড়ু হাতে সাফাই করেছেন৷ পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে সামগ্রী বণ্টন করেছেন তিনি৷ তাঁদের কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য৷ তাঁর কথায়, পুর নিগমের মাধ্যমে স্বচ্ছ এবং সুস্থ আগরতলা গড়ে তোলার কাজ চলছে৷ সেই লক্ষ্যে পৌঁছতে জনগণের সহযোগিতা খুবই প্রয়োজন৷ তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, বর্জ্য বাড়ির বাইরে রাস্তায় ফেলব না৷ নিজেদের ঘর পরিষ্কার রাখার সাথে বাইরের স্বচ্ছতাও বজায় রাখব৷ সাফাই কর্মীদের সম্মান করব৷


মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের চতুর্পার্শ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য৷ তাই, স্বচ্ছতার প্রশ্ণে আমাদেরও সজাগ ও সচেতন হতে হবে৷ তিনি বলেন, ত্রিপুরাবাসীর সচেতনতার জন্যই করোনা-র প্রকোপ সত্ত্বেও সুস্থতার হার ৯৮ শতাংশ ছাড়িয়েছে৷ তাঁর আবেদন, স্বচ্ছতাকে জীবনশৈলীতে যুক্ত করে নিন৷ তাতে জীবন-জীবিকার পরিবর্তন হবে৷

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছেন৷ আমরাও ভারতের অংশ৷ তাই প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদেরও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারতের স্লোগান দিয়েছিলেন তা আমজনতার জীবনশৈলীতে ইতিবাচক পরিবর্তন এনেছে৷ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সেই বার্তা কোভিডের সময়ও কার্যকরী ভূমিকা নিয়েছে৷ তাই, ১০ সপ্তাহের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷
বিপ্লব দেবের কথায়, শহর বা এলাকা স্বচ্ছ রাখার মূল বিষয় হল জন-জাগরণ৷ সেই কাজের লক্ষ্যেই ১০ সপ্তাহ ধরে নানাবিধ কর্মসূচি চলবে৷ তাঁর আবেদন, আপনারা সকলে এই কর্মসূচিতে শামিল হোন এবং আমাদের সকলের প্রিয় আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ গড়ে তুলুন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top