News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে বিলম্ব, হাইকোর্টে আরও একটি মামলা, রাজ্য সরকারকে নোটিশ
Image

এডিসি নির্বাচনে বিলম্ব, হাইকোর্টে আরও একটি মামলা, রাজ্য সরকারকে নোটিশ

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) ৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে বিলম্বের কারণে হাইকোর্টে আরও একটি মামলা হয়েছে৷ ইতিপূর্বে ত্রিপুরা পিপলসফ্রন্ট মামলা করেছিল৷ মঙ্গলবার আদালত দুটি মামলাকে একত্রিত করে আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ ওই মামলায় ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছে৷


প্রসঙ্গত, করোনা-প্রকোপের জেরে ত্রিপুরায় এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছে৷ প্রথমে ৬ মাসের জন্য রাজ্যপালের কাছে এডিসি-র ক্ষমতা দেওয়া হয়েছিল৷ রাজ্যপাল এডিসি প্রশাসন পরিচালানায় প্রশাসক নিযুক্ত করেছিলেন৷ সম্প্রতি ওই ছয় মাসের মেয়াদ সমাপ্ত হওয়ার পর করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আরও ছয় মাসের জন্য সময়সীমা বাড়িয়েছেন রাজ্যপাল৷


গত ৩ ডিসেম্বর ত্রিপুরা পিপলসফ্রন্ট হাইকোর্টে এডিসি নির্বাচনে বিলম্বের কারণে রিট আবেদন দায়ের করেছিল৷ এখন হাইকোর্টে আরও একটি মামলা দায়ের হয়েছে৷ জনৈক অপু দেববর্মা ওই মামলাটি করেছেন৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী প্রদ্যুৎ ধর জানিয়েছেন, আজ প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অপু দেববর্মার দায়েরকৃত মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ আদালত ত্রিপুরা পিপলসফ্রন্টের দায়েরকৃত মামলার সাথে অপু দেববর্মার মামলাটি একত্রিত করেছে৷ পাশাপাশি ত্রিপুরা হাইকোর্ট নোটিশও জারি করেছে৷ তিনি বলেন, আগামী ৬ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top