News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম ও দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নয়
Image

২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম ও দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নয়

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি. স.) : করোনা সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেও সিবিএসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কোনও পরীক্ষাতেই বসতে হচ্ছে না৷ সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হওয়া নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ দিন জানান, ফেব্রুয়ারির পর দেশের সর্বত্র করোনা পরিস্থিতি বিবেচনা করে বোর্ডের পরীক্ষার দিন-ক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

একে মহামারির আবহ, তার উপর সামনেই বিধানসভা নির্বাচন। সামনেই দেশের ৫টি রাজ্যে ভোট রয়েছে। তাই ওই রাজ্যগুলির বোর্ডের পরীক্ষা হবে তার পরেই। একই কারণে, আইসিএসি, আইএসসি বোর্ডের পরীক্ষাও মে-জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি এ কথা আইসিএসি স্কুলগুলির সর্বভারতীয় সংগঠনের বার্ষিক সম্মেলনে জানানো হয়েছে।

কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই) প্রধান কার্যনির্বাহী ও সচিব জেরি আরথুনের কথায়, আগামী ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ভোট পর্ব মেটার পরই হয়তো বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিলেন ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top