News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে বিদ্যুৎ ট্রান্সফরমানে আগুন, অল্পেতে রক্ষা সুকল
Image

মোহনপুরে বিদ্যুৎ ট্রান্সফরমানে আগুন, অল্পেতে রক্ষা সুকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ মোহনপুরের হাসপাতাল চৌমুহনীতে বিদ্যুতের ট্রান্সফরমারের সোমবার আচমকা অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ তাতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং তারা আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আশায় স্থানীয় এলাকার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে৷


জানা গেছে যে স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশেই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ দ্রুত আগুন আয়ত্তে আনা সম্ভব না হলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা৷ দমকল বাহিনীর জওয়ানদের ভূমিকার প্রশংসা করেছেন তারা৷ট্রান্সফরমারের শর্ট-সার্কিট হয় এ ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর পাশাপাশি বিদ্যুৎ কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top