News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প জাতীয় সড়ক নির্মাণে কৃষকদের সাথে বঞ্চনার অভিযোগ
Image

বিকল্প জাতীয় সড়ক নির্মাণে কৃষকদের সাথে বঞ্চনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ দ্বিতীয় জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের কৃষকদের উপর বঞ্চনা চলছে৷ কুর্তি, কৈলাশহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া হয়ে এই জাতীয় সড়ক নির্মাণ হবে৷ জমির মূল্য যেখানে কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা৷


সেই জায়গায় সরকারি ভাবে ধার্য করা টাকার পরিমান তিন লক্ষ টাকা৷ বাড়ি সমেত উচ্ছেদ হবে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার৷ নোটিশ করার আগেই মাইকিং করে গাছ ও বাড়ি সরিয়ে নেবার ঘোষণা করা হয়৷ এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে৷ কৃষক পরিবারগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ এল এ জজ ও ট্রাইবুনালের কাছে যাবে কিষান, শ্রমিক, যুব কর্মী সমিতি৷ সেখানে ব্যর্থ হলে উচ্চ আদালতে মামলা করা হবে৷

অন্যান্য ইউনিয়নগুলি সঙ্গে কথা বলে সহসাই আগরতলা শহরে আন্দোলন সংগঠিত করতে চলেছে কিষান শ্রমিক যুব কর্মী সমিতি৷ সোমবার এডভাইজার চৌমুনীস্থিত নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সমিতির সভাপতি তথা প্রাক্তন পি সি সি সভাপতি বীরজিৎ সিনহা৷ এই আন্দোলন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে৷ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি অবগত করা হয়েছে৷ সহসাই আন্দোলন সংগঠিত করার ঘোষণা দেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top