News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় আজ থেকে নৈশ কারফিউ
Image

মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় আজ থেকে নৈশ কারফিউ

শিলং, ২১ ডিসেম্বর (হি.স.) : করোনা-র প্রকোপ মোকাবিলায় মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় আজ সোমবার থেকে নৈশকালীন কারফিউ জারি হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত এই আদেশ জারি থাকবে। জেলা প্রশাসনের আদেশে রাত ১১টা থেকে ভোর ৫-টা পর্যন্ত নৈশ কারফিউ কার্যকর হবে। তবে, বড়দিন এবং নববর্ষ উদযাপনের জন্য ২৪, ২৫ এবং ৩১ ডিসেম্বর নৈশকালীন কারফিউ লাগু থাকবে না।

পূর্ব খাসিপাহাড়ের জেলাশাসক জানিয়েছেন, জেলায় বড়দিন ও নববর্ষ উদযাপনকে সামনে রেখে ২৪, ২৫ এবং ৩১ ডিসেম্বর রাতে কারফিউ তুলে নেওয়া হবে। কিন্তু করোনা মোকাবিলায় সরকারি বিধিবিধানগুলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এই আদেশ জারি হওয়ার পাশাপাশি কিছু জরুরি পরিষেবাকে কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে। করোনা-র চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্য কর্মী, পুলিশ, সুরক্ষা ও সশস্ত্র বাহিনী, সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের স্বেচ্ছাসেবক, ওষুধের দোকান, ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস, বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মী এবং আধিকারিক, এফসিআই-এর গাড়ি, করোনা কেয়ার সেন্টার সম্পর্কিত মেডিক্যাল টিম এবং কর্মকর্তারা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তথ্য ও জনসংযোগ বিভাগ, এনএইচআইডিসিএল, শিলং পুর নিগম এবং টেলিকম পরিষেবার যুক্ত কর্মচারীরা কারফিউ পাস নিয়ে তাঁদের কাজ সম্পাদন করতে পারবেন।

লক্ষণীয় বিষয় হল, মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় সর্বাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। মোট সক্রিয় ৪৯৯ জন করোনায় আক্রান্তের মধ্যে ৩১৭ জনই পূর্ব খাসিপাহাড়ের বাসিন্দা। জেলা থেকে করোনা-র প্রকোপ হ্রাস করার লক্ষ্যে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top