News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সব কটি আসনে প্রার্থী দেবে আপ : মণীশ সিসোদিয়া
Image

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সব কটি আসনে প্রার্থী দেবে আপ : মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি,২১ ডিসেম্বর (হি. স.): উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে সব কটি বিধানসভা আসন প্রার্থী দিতে প্রস্তুত আম আদমি পার্টি। সোমবার এ কথা জানিয়েছেন আম আদমি পার্টির বর্ষিয়ান নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।


সোমবার মণীশ সিসোদিয়া জানিয়েছেন, উত্তরাখণ্ড বিধানসভার সমস্ত ৭০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। জনগণের জন্য কোনও জনকল্যাণমুখী কাজ করেনি বিজেপি সরকার। উত্তরাখণ্ড থেকে আসা বহু মানুষ আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে দিল্লিতে যে সুন্দর কাজ হয়েছে তেমন কাজ হওয়া উচিত উত্তরাখণ্ডে। পাহাড়ি রাজ্যে ক্ষমতায় আসা উচিত আম আদমি পার্টির। দিল্লির বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আম আদমি পার্টি যেভাবে কাজ করেছে ঠিক একই ধরনের কাজ প্রয়োজন উত্তরাখণ্ডে। বিগত চার বছরে কোনও কাজ করেনি বিজেপি সরকার। সেখানকার মুখ্যমন্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সাধারণ মানুষ। উত্তরাখণ্ডের বহু বরিষ্ঠ ব্যক্তিত্ব আম আদমি পার্টির সঙ্গে যুক্ত হতে চাইছে।

উল্লেখ করা যেতে পারে, এর আগে দলের সর্বভারতীয় ভাবমূর্তি গড়ে তুলতে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড কে পাখির চোখ করেছে আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরিওয়াল। তিনি ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করেছেন যে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে আমআদমি পার্টি।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রাজনীতিতে প্রধান দুটি দল হচ্ছে বিজেপি এবং কংগ্রেস। সেখানে আম আদমি পার্টি কতটা রাজনৈতিক জমি নিজেদের জন্য তৈরি করতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ দেখা গিয়েছে দিল্লিতে আম আদমি পার্টির রাজনৈতিক ভিত্তি থাকলেও রাজধানীর বাইরে সেরকম ভাবে দাগ কাটতে পারেনি এই দলটি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top