News Flash

  • Home
  • Uncategorized
  • ইমফল-এ কংবা বাজারে আইইডি উদ্ধার
Image

ইমফল-এ কংবা বাজারে আইইডি উদ্ধার

ইমফল, ২১ ডিসেম্বর (হি.স.) : বছর শেষের প্রাক্কালে আতঙ্ক ছড়িয়েছে মণিপুরে। রাজধানী ইমফলে আইইডি উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে ইমফল ইস্ট পুলিশ এবং আসাম রাইফেলস-এর যৌথ অভিযানে কংবা বাজার এলাকায় ওই আইইডি উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কংবা বাজারে অভিযান চালানো হয়েছিল। নিরাপত্তা বাহিনী সমগ্র বাজার এলাকা কর্ডন করে তল্লাশি চালায়। তাতে ওই আইইডি উদ্ধার হয়েছে। ওই সময় বোম স্কোয়াড সাথেই ছিল। আইইডি উদ্ধার হওয়ার পর আইইডি-টি নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড নিস্তেজ করেছে।

প্রসঙ্গত, পুলিশ আইইডি উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনও উগ্রবাদী সংগঠন বাজারে আইইডি রাখার কথা স্বীকার করেনি। ফলে, জনবহুল এলাকায় আইইডি কীভাবে রাখা হয়েছে সে রহস্য ভেদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে ইমফলে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top