News Flash

  • Home
  • Uncategorized
  • মতিলাল ভোরার প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল
Image

মতিলাল ভোরার প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মতিলাল ভোরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তার শরীরে একাধিক অসুস্থতা দানা বেঁধেছিল। কয়েকদিন আগে সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক বর্ণময় রাজনৈতিক জীবনের সমাপ্তি হল। অবিভক্ত মধ্যপ্রদেশের দুইবারের মুখ্যমন্ত্রী মতিলাল ভোরা পরবর্তী সময়ে উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্বভার সামলান। এছাড়াও রাজ্যসভায় চারবারের সাংসদ ছিলেন তিনি। লোকসভার সাংসদ ছিলেন একবার। রাজনৈতিক মহলের মতে গান্ধী পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন মতিলাল। ১৯২৭ সালে জন্ম নেওয়া মতিলাল ভোরা। সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৬৮ সালে প্রথম কাউন্সিলর হন। ১৯৭২ সালে প্রথমবারের জন্য বিধায়ক পদে নির্বাচিত হন। অবিভক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি একাধিক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, মতিলাল ভোরা একজন প্রকৃত কংগ্রেস নেতা ছিলেন। একজন অসামান্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার অনুপস্থিতি অনুভূত হবে। প্রবীণ এই কংগ্রেস নেতার প্রতি শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, আশক গেহলোট, শশী থারুর, কপিল সিব্বল, জয়রাম রমেশের মতন ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী দপ্তর থেকেও প্রবীণ এই কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী দফতরের টুইট বার্তায় জানানো হয়েছে বহু দশকের রাজনৈতিক জীবনে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন মতিলাল ভোরা একজন বরিষ্ঠ তম কংগ্রেস নেতা ছিলেন। তার শোক প্রকাশ করছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top