News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে চাকমা সামাজিক পরিষদেব গণবস্থান আন্দোলন
Image

বিভিন্ন দাবীতে চাকমা সামাজিক পরিষদেব গণবস্থান আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে রবিবার রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে দুই ঘণ্টার গণবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে৷মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে এই গণবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷রাজধানী আগরতলা শহরে মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷


এখানে আন্দোলনকর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের নেতৃবৃন্দ বলেন তারা মোট ছয় দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে এই দুই ঘণ্টার গণবস্থান আন্দোলন কর্মসূচি পালন করেছে৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিতে হবে৷ চাকমা কাস্টমারি ল কে সরকারি অনুমোদন দিতে হবে৷ এসি এবং ননএডিসি এলাকায় অবিলম্বে চাকমা শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে৷ রাজ্যে অবিলম্বে চাকমা সোসিও কালচারাল সোসাইটি স্থাপন করতে হবে৷উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহাকুমায় বিন্দু লাল চাকমার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷


নিহত বিন্দুলাল চাকমার পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে৷এসব দাবি পূরণ না হলে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানানো হয়৷আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন রাজ্য সরকার তাদের দাবির প্রতি সহমর্মিতা পোষণ করবে বলে তারা মনে করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top