News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের টাকা মিটিয়ে দিতে ব্যর্থ হয়ে আত্মঘাতী গৃহবধূ
Image

ঋণের টাকা মিটিয়ে দিতে ব্যর্থ হয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ অভাব-অনটনের কারণে এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কমলাসাগর এর এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ গৃহবধুটির নাম মিনা সরকার৷জানা যায় দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূ নানা রোগে ভুগছিলেন৷


চিকিৎসার জন্য বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে প্রচুর অর্থ ঋণ নিয়েছেন৷ বর্তমানে ঋণের টাকা মিটিয়ে দেওয়ার ক্ষমতা নেই পরিবারটির৷ চিকিৎসার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে৷ ফলে চিকিৎসা করাতে পারছে না৷ একদিকে রোগ যন্ত্রণা ও অন্য দিকে ঋণের যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই গৃহবধূ৷


গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গৃহবধূর আত্মহত্যার সংবাদ এ এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top