News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আন্দোলন নিয়ে কেন্দ্র কে কটাক্ষ বিএসপির
Image

কৃষি আন্দোলন নিয়ে কেন্দ্র কে কটাক্ষ বিএসপির

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): কৃষক আন্দোলনে কেন্দ্রের মনোভাব নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিএসপি মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া। কেন্দ্র কৃষকদের কথা কোন মতেই শুনছে না। গোটা দেশকে যারা খাদ্য সরবরাহ করে আজ তারাই নিজেদের অধিকারের জন্য দেশজুড়ে লড়াই করছে। রবিবাসরীয় সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দিল্লিতে ধরনায় বসেছে কৃষকরা। দেশের অন্যত্র এই আন্দোলন চলছে। দেশকে যারা খাদ্যশস্য সরবরাহ করে তাদের কথা কেন্দ্র শুনছে না।

কৃষকরা হচ্ছে দেশের মেরুদন্ড। কিন্তু সরকার তাদের কথা শুনছে না। কৃষকদের প্রতি কেন্দ্রের কোন সমবেদনা নেই। কৃষকদের সঙ্গে সমন্বয় গড়ে তুলে দাবি পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। কৃষকদের দাবি মেনে নেওয়া উচিত কেন্দ্রের।


 উল্লেখ করা যেতে পারে দিল্লির বিজ্ঞানভবনে একাধিকবার কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বৈঠক করা সত্ত্বেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ফলে দুর্ভোগ বেড়েছে কৃষকদের। কৃষকদের তরফে জানানো হয়েছে যে তারা আন্দোলনের রাস্তা থেকে সরে আসবে না। অবিলম্বে বাতিল করতে হবে কেন্দ্রীয় কৃষি আইন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে যে আইন সংশোধন করা যেতে পারে কিন্তু বাতিল করা যাবে না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top