News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ফাঁসিতে বৃদ্ধের আত্মহত্যা
Image

বিশালগড়ে ফাঁসিতে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ বিশালগড় এর লালসিং মুড়ায় ফাঁসিতে আত্মহত্যা করেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ৷ ফাঁসিতে আত্মঘাতী বৃদ্ধের নাম মরণ দেবনাথ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই ওই বৃদ্ধ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ ফাঁসিতে বৃদ্ধের আত্মহত্যার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ বৃদ্ধের আত্মহত্যার সংবাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন৷


খবর পাঠানো হয় বিশালগড় থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top