News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী খুনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাবাস
Image

স্ত্রী খুনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাবাস

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.)৷৷ স্ত্রী খুনের দায়ে পৃথক দুই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত৷ তবে ব্যতিক্রমী বিষয় হল, একটি ঘটনায় আসামির বাবা পুত্রবধূকে খুনের জন্য ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন৷ পরে অবশ্য আদালতে তিনি নিজের বয়ান পাল্টে ফেলেন৷ আজ শনিবার গোমতি জেলা ও দায়রা জজ আদালত এবং খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই দুটি রায় দিয়েছেন৷


প্রসঙ্গত, গোমতি জেলার অমরপুর মহকুমার রাঙামাটি এলাকার বাসিন্দা সঞ্জিত দাস ২০১৮ সালের ২৫ সেপ্ঢেম্বর রাত আনুমানিক ১০টা নাগাদ স্ত্রী ভুলুরানি দাসকে প্রচণ্ড মারধর করেন৷ তাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই ঘটনায় সঞ্জিত দাসের বাবা মনোরঞ্জন দাস অমরপুর থানায় ছেলের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং সঞ্জিত দাসকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে৷ সময় মতো তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়৷ দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণের পর আদালত সঞ্জিত দাসকে দোষী সাব্যস্ত করে এবং ভারতীয় দন্ডবিধি ৩০৪ (১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সাথে ১০ হাজার জরিমানা করেন৷ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন৷ পাশাপাশি ৪৯৮ (এ) ধারায় ৩ বছরের কারাদণ্ডের আদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, সমস্ত সাজা একত্রে চলবে৷

এদিকে, স্ত্রী-কে খুনের দায়ে সিআরপিএফ জওয়ানের যাবজ্জীবন কারাবাস হয়েছে৷ ২০১৭ সালের ৬ এপ্রিল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান অখিল দাস স্ত্রী সীমা দাসকে খুন করে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করেছিলেন৷ কিন্তু মৃতের বাবা-মা তা বিশ্বাস করেননি এবং জামাতার বিরুদ্ধে থানায় মামলা করেন৷ মৃতার বাবা স্বপন দাসের বক্তব্য স্ত্রীকে খুন ফাঁসিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল৷ পুলিশের তদন্তে তার মেয়েকে খুন করা হয়েছে তার প্রমাণ মিলেছে৷ কারণ ময়না তদন্তের রিপোর্টে খুন প্রমাণিত হয়েছে৷ আদালত তাই অখিল দাসকে সাজা দিয়েছে৷


ওই মামলায় পুলিশ প্রথমে অভিযুক্ত অখিল দাসকে গ্রেফতার করেছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে তিনি জামিনে ছাড়া পান৷ এদিকে, পুলিশ ওই ঘটনায় তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়৷ দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণের পর আদালত অখিল দাসকে দোষী সাব্যস্ত করেছে৷ ওই মামলায় ২৬ জন সাক্ষী দিয়েছিলেন৷ খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ স্ত্রী খুনের রায়ে অখিল দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন৷ সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে আরও এক বছরের হাজতবাসের রায় দেন বিচারক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top