News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওয়ড়ে আইপিএফটি নেতাকে হত্যার লক্ষ্যে গুলি চালাল দুসৃকতিরা
Image

চাম্পাহাওয়ড়ে আইপিএফটি নেতাকে হত্যার লক্ষ্যে গুলি চালাল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ খোয়াই জেলার চাম্পাহাওর থানা এলাকার গোপালনগরে অল্পেতে দুষৃকতিকারীদের গুলি থেকে রক্ষা পেয়েছেন আইপিএফটি নেতা প্রণব দেববর্মা৷ এ ব্যাপারে আইপিএফটি নেতা প্রণব দেববর্মা থানায় শনিবার সকালে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পেয়ে চাম্পা হওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ দুষৃকতিকারীদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ তবে এখনো পর্যন্ত দুষৃকতিকারীদের আটক করা যায়নি৷


ঘটনার বিবরণে জানা যায় গোপালনগর গাঁও সভার আইপিএফটি নেতা প্রণব দেববর্মা নিজ বাড়িতে রাতে টিভি দেখছিলেন৷ মধ্যরাত নাগাদ চার-পাঁচজন দুষৃকতিকারী তার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়৷ বন্দুকধারী দুষৃকতিকারীদের দেখেই প্রণব বাবু ঘর থেকে পালানোর চেষ্টা করেন৷ দুসৃকতিকারীরা পরপর তিন রাউন্ড গুলি চালাল তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে৷ প্রণব বাবু বা তার পরিবারের কোন সদস্যের গায়ে গুলি লাগেনি৷ তাদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে৷ ফলে অল্পেতে প্রাণে বেঁচেছেন আইপিএফটি নেতা প্রণব দেববর্মা এবং তাদের পরিবারের লোকজনরা৷পরিবারের লোকজনদের চিৎকার এবং গুলির আওয়াজে স্থানীয় লোকরা মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে আসেন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় চাম্পা হাওয়র থানার পুলিশকে৷

খবর পেয়ে পুলিশ ছুটে আসলো দুষৃকতিকারীদের টিকিট নাগাল পায়নি পুলিশ৷ঘটনাকে কেন্দ্র করে গোপালনগর সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সন্ত্রাসবাদীদের তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ গত কিছুদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা বেশ কয়েকটি ঘটনা সংঘটিত করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top