News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানায় উন্নয়নের নামে আন্দোলন হয়েছে ত্রিপুরাকে মূলস্রোতে নেয়া সম্ভব হয়নি : মুখ্যমন্ত্রী
Image

বাম জমানায় উন্নয়নের নামে আন্দোলন হয়েছে ত্রিপুরাকে মূলস্রোতে নেয়া সম্ভব হয়নি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি. স.)৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা৷ অগ্রগতি হচ্ছে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের৷ শনিবার গুয়াহাটি-তে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল ২০২০-তে অংশ নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, আজ থেকে ১০ বছর আগেও উত্তর-পূর্বাঞ্চল ছিল অনগ্রসর৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র দিশায় আজকে উত্তর-পূর্বের আটটি রাজ্যই অগ্রগতির পথে হাঁটছে এবং উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী-র নেতৃত্বেই সমগ্র উত্তর-পূর্বাঞ্চল দেশের মধ্যে মডেল হয়ে উঠছে৷


এদিন তিনি উদাহরণ দিয়ে বলেন, আগে যোগাযোগের জন্য ত্রিপুরায় একটি মাত্র জাতীয় সড়ক ছিল৷ বর্ষায় অসম-আগরতলা জাতীয় সড়কে ধবস পড়লে যানবাহন চলাচল ব্যহত হতো৷ তাতে, পণ্যের আমদানি সাময়িক বন্ধ থাকত৷ সেই সুযোগে কালোবাজারি মাথা চারা দিয়ে উঠতো৷ কিন্তু এখন প্রধানমন্ত্রী-র বিকাশের ধারায় ত্রিপুরায় নতুন সাতটি লাইফলাইন সংযোজিত হয়েছে৷ রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে, দাবি করেন তিনি৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, প্রধানম নরেন্দ্র মোদী একদিকে শিখিয়েছেন উগ্রবাদীদের সঙ্গে কোনও আপস নয়৷ আবার অন্য দিকে মন-কি-বাত অনুষ্ঠানের মাধ্যমে বাম্বু ড্যান্সের মতো লোকশিল্পের প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকাও অনস্বীকার্য৷ তাঁর সাফ কথা, প্রধানমন্ত্রী অভিভাবকের মতো উত্তর-পূর্বকে ঐক্যবদ্ধ করেছেন৷ আবারো এক উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি একটা সময় দিল্লিতে থাকতাম৷ লোকে আসামের শিলচর শহরকে চিনতেন কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম জানতেন না৷ আজকে সেই জায়গা থেকে ত্রিপুরা বেরিয়ে এসেছে৷ তাঁর আক্ষেপ, বলা হতো ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ এলাকা৷ তাই বহুতল উঠত না৷ এখন সেখানে ১৫ তলা বিল্ডিং নির্মাণ হচ্ছে, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷


এদিন তিনি ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, দীর্ঘ ক্ষমতায় থেকেও ত্রিপুরা-কে মূলস্রোতে নেওয়া সম্ভব হয়নি৷ তাঁর কটাক্ষ, উন্নয়নের নামে শুধুই আন্দোলন হয়েছে৷ ওই আন্দোলন করে প্রতিবার কমিউনিস্টরাই ত্রিপুরায় ক্ষমতায় ফিরেছে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে ত্রিপুরা-কে হীরা বানাবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন৷ সাথে জলপথে বাংলাদেশের সাথে ত্রিপুরা-কে জুড়ে দিয়েছেন৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি-কে মারাত্মক পরিবহন খরচ বহন করতে হচ্ছে৷ ত্রিপুরায় মৈত্রী সেতু জানুয়ারি-তে চালু হয়ে গেলেই চিটাগাং থেকে সড়কপথে অনেক কম খরচে পণ্য উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পৌছে যাবে৷
মুখ্যমন্ত্রী দাবি করেন, গোটা উত্তর-পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে৷ আগামী দশ বছরে পর্যটনে সারা দেশে উত্তর-পূর্বাঞ্চল আধিপত্য কায়েম করবে৷ তাই তিনি দেশের মানুষকে আবেদন জানান, উত্তর-পূর্বাঞ্চলে আসুন৷ উত্তর-পূর্বে মা কামাক্ষা ও মা ত্রিপুরাশ্বরীর আশীর্বাদ রয়েছে৷ তাই সবচেয়ে বেশি অক্সিজেন এখান থেকেই সরবরাহ হচ্ছে৷ তিনি সকলকে আহ্বান জানান, প্রধানমন্ত্রী-র দিশায় উত্তর-পূর্বের অর্থনীতির সামগ্রিক বিকাশের লক্ষ্যে অগ্রসর সম্ভব হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top