News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য কেরল ও অসম বিধানসভা নির্বাচন, সম্পাদক নিয়োগ সোনিয়া গান্ধীর
Image

লক্ষ্য কেরল ও অসম বিধানসভা নির্বাচন, সম্পাদক নিয়োগ সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি. স.): আগামী বছর কেরল ও অসমে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে এখন থেকেই সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস। দলের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার লক্ষ্যে এই দুই রাজ্যের জন্য সবমিলিয়ে ছয়জন সম্পাদক নিযুক্ত করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এরা প্রত্যেকেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সহযোগী হিসেবে কাজ করবে।

দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বিবৃতি জারি করে জানিয়েছেন যে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অসম নির্বাচনে দলের সাফল্যের লক্ষ্যে অনিরুদ্ধ সিং, বিকাশ কুমার উপাধ্যায়, পৃথ্বীরাজ সাঠেকে এআইসিসির (সর্বভারতীয় কংগ্রেস কমিটি) সম্পাদক নিযুক্ত করেছেন। এরা তিনজন অসমের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর সহযোগী হয়ে কাজ করবেন।

অন্যদিকে, কেরলের জন্য পি বিশ্বনাথন, ইভান ডিসুজা, টিভি মোহনকে সম্পাদক হিসেবে নিযুক্ত করেছেন সোনিয়া গান্ধী। এই তিনজন কেরলের দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক তারিক আনোয়ার এর সহযোগী হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, হরিপাল রাওয়াত, সঞ্জয় চৌধুরীকে অসমের যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top