News Flash

  • Home
  • Uncategorized
  • মঠচৌমুহনী বাজারে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বিতরণ
Image

মঠচৌমুহনী বাজারে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ শুক্রবার মঠ চৌমুনী বাজারে ট্রেড লাইসেন্স এবং ফ্রি ইন্সুরেন্স প্রদানের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, কিছুদিন পূর্বে মঠ চৌমুহনি বাজারে ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ১৬ টি দোকান৷ইন্সুরেন্স না থাকলে সামগ্রী মূল্য অর্থাৎ ক্ষতিপূরণ ব্যবসায়ীদের পায় না৷ তাই সামগ্রী ক্ষতিপূরণ পেতে ব্যবসায়ীদের অবশ্যই ইন্সুরেন্স প্রয়োজন৷ ইন্সুরেন্স করতে ট্রেড লাইসেন্স নিতে হয়৷

সরকার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সরলীকরণ করেছে৷ এবং ইন্স্যুরেন্সের এক হাজার টাকা সরকার বহন করছে৷ শুক্রবার এ প্রশাসনিক শিবিরে প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে ফ্রি ইন্সুরেন্স প্রদান করা হবে বলে জানান তিনি৷ এদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোস সাহা, অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top