News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন, অল্পেতে রক্ষা
Image

কুমারঘাটে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন, অল্পেতে রক্ষা

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.)৷৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা৷ ত্রিপুরার কুমারঘাট স্টেশনে আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল৷ অবশ্য তাতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি৷ যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিন রেলওয়ে ট্র্যাকে তোলার কাজ হয়েছে৷ বিকেল চারটা নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ তবে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে৷ দুইটি ট্রেন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, চারটি মাঝপথে থামিয়ে দিয়েছে৷ একটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে রওয়ানা দিয়েছে৷


এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ০২৫০২ নয়াদিল্লি-আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস আজ শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ কুমারঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছিল৷ তবে, ওই এক্সপ্রেসের ইঞ্জিনই কেবল লাইনচ্যুত হয়েছে৷ কোনও যাত্রীবগি লাইনচ্যুত হয়নি৷ ফলে, সকল যাত্রী সুরক্ষিত আছেন৷
তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ধর্মনগর-আগরতলা শাখায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদরপুর থেকে দুর্ঘটনায় সহায়তা প্রদানকারী ট্রেন এবং আগরতলা থেকে চিকিৎসা সহায়তার ট্রেন ঘটনাস্থলে ছুটে গেছে৷ এছাড়া আগরতলা এবং করিমগঞ্জ থেকে বরিষ্ঠ পদাধিকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ উদ্ধারকার্যে প্রয়োজনীয় সামগ্রী সহ উদ্ধারকর্মীরাও কাজে নেমে ট্রেনের ইঞ্জিন রেল লাইনে তোলেন৷ এদিনের ঘটনায় ওই রুটে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে৷

তিনি জানান, দুপুর সাড়ে তিনটা নাগাদ ইঞ্জিনটি রেল লাইনে তোলা সম্ভব হয়েছে৷ বাকি উদ্ধারকার্য সমাপ্ত হওয়ার পর বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷
তিনি আরও বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় কয়েকটি ট্রেন-র স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে৷ তাতে, আগরতলা-শিলচর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন সকালের বদলে দুপুর সাড়ে তিনটায় আগরতলা স্টেশন থেকে ছেড়েছে৷ তেমনি, শিলচর-আগরতলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ধর্মনগর পর্যন্ত এসেছে৷ শিয়ালদহ-আগরতলা স্পেশাল চুড়াইবাড়ি পর্যন্ত এসেছে৷ এছাড়া ০০৩২৭ ট্রেন কলকলিঘাট পর্যন্ত এবং ০১৬৬৫ ট্রেন বদরপুর পর্যন্ত এসেছে৷
অন্যদিকে আগরতলা-ধর্মনগর এবং ধর্মনগর-আগরতলা পাস স্পেশাল ট্রেন দুইটি আজ বাতিল করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top