News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৬২ জন বিজ্ঞান শিক্ষককে নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Image

৯৬২ জন বিজ্ঞান শিক্ষককে নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.)৷৷ বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷৬ মাসের সময়সীমা বেঁধে দিয়ে সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করার জন্য আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি আকিল কুরেশি৷ স্বাভাবিকভাবেই, ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক এই রায়ে ভীষণ খুশি হয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরা সরকার বিজ্ঞান শিক্ষকদের সাথে বঞ্চনা করছে এই অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা হয়েছিল৷ কারণ, নিয়ােগপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী পাঁচ বছর স্থির বেতনে চাকরি করার পরও নিয়মিত বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা দেওয়া হচ্ছে না৷ অন্যদিকে, ত্রিপুরা সরকারের পক্ষে আদালতে বলা হয়েছে পূর্বতন সরকার ২০১২ সালে যে বিজ্ঞান শিক্ষক পদে স্থির বেতনে নিয়ােগ করেছে, ওই পদগুলাে নিয়মিত পদের নিরিখে সৃষ্টি করা হয়নি৷ শুধু তাই নয়, তাঁদের কারােরই বিএড প্রশিক্ষণ নেই৷ সরকার পক্ষের এই বক্তব্য আবেদনকারী পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে খণ্ডন করেছেন৷ তাঁদের দাবি, শিক্ষা দফতরের পক্ষ থেকেই ধাপে ধাপে বিজ্ঞান শিক্ষকদের ডিএলএড প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, বিজ্ঞান শিক্ষক নিয়ােগ নিয়ে অনিয়মের অভিযােগ তুলে ২০১৯ এবং ২০২০ সালে উচ্চ আদালতে দুটি মামলা দায়ের হয়েছিল৷ সেই মামলাগুলােতে বর্তমান রাজ্য সরকার বিজ্ঞান শিক্ষকদের পক্ষেই বিভিন্ন সময়ে লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছে৷ শুধু তাই নয়, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকারের ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা তারাও পাচ্ছেন৷ শুধু তাঁদের নিয়মিত বেতনক্রম দেওয়া হচ্ছে না৷


উল্লেখ্য, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে ২০১২ সালে বিজ্ঞান শিক্ষকের ১৪৫০টি শূন্যপদ ছিল৷ তাতে এক হাজার পদে স্থির বেতনে বিজ্ঞান শিক্ষক নিয়ােগের জন্য অনুমােদন দেয় তদানীন্তন বামফ্রন্ট মন্ত্রিসভা৷ সেই মত নিয়াগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ ২০১২ সালে পূর্বতন সরকার ৯৬২ জনকে নিয়ােগপত্র দিয়েছিল৷ চাকরিতে যােগ দেওয়ার সময় বিজ্ঞান শিক্ষকদের বেতন ভাতা ছিল ৭০৬০ টাকা৷ বর্তমানে তারা পাচ্ছেন ২০,৪৭৫ টাকা৷ নিয়ােগপত্রের শর্ত অনুযায়ী ২০১৭ সালেই বিজ্ঞান শিক্ষকদের পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে৷ ফলে তাঁদের নিয়মিত করা উচিত ছিল৷ কিন্তু পূর্বতন সরকার তখন বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করেনি৷ ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হয়৷ পরবর্তী সময় বিজ্ঞান শিক্ষকরা আর্জি জানিয়ে উচ্চ আদালতে পৃথকভাবে তেরােটি মামলা দায়ের করেন৷ সবগুলি মামলাই একসঙ্গে করে বুধবার চূড়ান্ত শুনানি গ্রহণ করেন প্রধান বিচারপতি শ্রীকুরেশি৷ আজ ওই মামলায় রায় দিয়েছেন তিনি৷


এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যী বলেন, যাঁদের নিয়োগ বৈধ এবং ২০১৭ সালে চাকুরীর ৫ বছর অতিক্রান্ত করেছেন তাঁদের নিয়মিত বেতনক্রম দেওয়ার জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে৷ এক্ষেত্রে ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক-কে নিয়মিত বেতনক্রম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আকিল কুরেশি৷ শুধু তাই নয়, ৬ মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top