News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ দিনে পড়ল কৃষক আন্দোলন, প্রবল ঠাণ্ডায় দিল্লি সীমায় কাবু অন্নদাতারা
Image

২৩ দিনে পড়ল কৃষক আন্দোলন, প্রবল ঠাণ্ডায় দিল্লি সীমায় কাবু অন্নদাতারা

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল এই মুহূর্তে প্রবল ঠাণ্ডায় কাঁপছে। মাত্রাতিরিক্ত এই ঠাণ্ডার মধ্যেও কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। দেখতে দেখতে শুক্রবার ২৩ তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন। মাথার উপর আশ্রয় বলতে শুধু তাঁবু, এই ঠাণ্ডার মধ্যে সেখানেই রাত কাটাচ্ছেন কৃষকরা। অনেকেই ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ছেন। যদিও, নিজেদের দাবিদাওয়া নিয়ে অন্নদাতারা অনড়। তিনটি কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়েই যাবেন।


কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সিংঘু সীমায় শুক্রবার ২৩ তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন। এদিন সকালে কিশান মাজেদুর সংঘর্ষ কমিটির (পঞ্জাব) পক্ষ থেকে দয়াল সিং জানিয়েছেন, ‘কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে এবং আইন প্রত্যাহার করতে হবে। এই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’ ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে বইতে পারে শৈত্যপ্রবাহ। তাই ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই করতে আরও তাঁবু তৈরি করছেন কৃষকরা।’ আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘তিনটি কালো আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কিন্তু, এখন ঠাণ্ডা বাড়ছে, তাই আরও তাঁবু তৈরি করছি আমরা।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top