News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে : রাহুল গান্ধী
Image

কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার মোদী সরকারের প্রতি রাহুল গান্ধীর প্রশ্ন, কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে? রাহুলের আরও একটি প্রশ্ন হল, কৃষক বিরোধী আইন কবে খতম করা হবে? শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি মিডিয়া রিপোর্ট আপলোড করেছেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনে থাকা কৃষকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।


ওই মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে রাহুল লিখেছেন, ‘কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে? কৃষক বিরোধী আইন কবে খতম করা হবে?’ প্রসঙ্গত, প্রবল ঠান্ডার মধ্যেই দিল্লির সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। কৃষকরা চাইছেন, প্রধানমন্ত্রী এসে তাঁদের কথা শুনুক। প্রত্যাহার করা হোক তিনটি কৃষি আইন। যতদিন না পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করা হবে ততদিন নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top