News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে, কৃষক স্বার্থেই সংস্কার : প্রধানমন্ত্রী
Image

কৃষি আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে, কৃষক স্বার্থেই সংস্কার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে কৃষকদের বিভ্রান্ত করবেন না। বিরোধীদের কাছে এই অনুরোধ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত মধ্যপ্রদেশের রাইসেন-এ ‘কিশান কল্যাণ’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাত জোড় করে সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি, দয়া করে সমস্ত কৃতিত্ব রাখুন। আমি কৃষকদের জীবনে স্বাচ্ছন্দ্য চাই, কৃষকদের অগ্রগতি এবং কৃষিতে আধুনিকতা চাই আমি।’ সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের বিভ্রান্ত করা বন্ধ করা উচিত রাজনৈতিক দলগুলির। কৃষি আইন বাস্তবায়নের পর ৬-৭ মাস হয়ে গিয়েছে, কিন্তু এখন হঠাৎ করে মিথ্যে বলে রাজনীতি করা হচ্ছে।’ নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপি সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, এমএসপি নিয়ে আমাদের সরকার অত্যন্ত উদ্বিগ্ন।  


প্রধানমন্ত্রী এদিন আরও জানান, কৃষি আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের স্বার্থেই এই সংস্কার করা হয়েছে। দেশের কৃষিক্ষেত্র এবং কৃষকরা পিছিয়ে থাকবে, এটা হয় না। তাই গত ৬ বছর ধরে কৃষক এবং কৃষিক্ষেত্রে নানা সমস্যার কথা বিবেচনা করেই সরকার সেই কাজ করেছে। তবে কৃষি আইন নিয়ে যে ধারণা তৈরি হয়েছে কৃষকদের মনে, তা থেকে বেরিয়ে আসা উচিত বলেই মনে করেন তিনি। মোদী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। কিন্তু সরকার তাঁদের আশ্বাস দিচ্ছে সহায়ক মূল্য যেমন আগে ছিল তেমনই থাকবে। এটা তুলে নেওয়া হচ্ছে না। এ নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ মান্ডি ব্যবস্থার প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তাঁর কথায়, “কৃষকদের হাতে বিকল্প ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। তাঁরা মনে করলে মান্ডিতে তাঁদের ফসল বিক্রি করতে পারেন। যদি সেখানে বিক্রি করতে না চান তাঁরা বাইরেও বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কৃষকদের খোলা ছুট দেওয়া হয়েছে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top