News Flash

  • Home
  • Uncategorized
  • চার দফা দাবীতে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে গণবস্থান
Image

চার দফা দাবীতে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি ৩০ শয্যা বিশিষ্ট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করা হলো৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক স্বাস্থ্যকেন্দ্রটির নতুন বাড়ির উদ্বোধন করেন৷ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রটির নতুন বাড়ি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা৷ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি আগে ১০ শয্যা বিশিষ্ট ছিলো৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক সুুধন দাস, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, জেলা পুলিশ সুুপার কুলবন্ত সিং প্রমুখ৷


রাজনগর কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিশেষ অর্থনৈতিক অ’ল গড়ে উঠলে উত্তর-পূর্ব এশিয়ার করিডোর হবে সাবম৷ দক্ষিণ জেলায় ৬টি প্রকল্পে ৫৭৩.৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ এরমধ্যে সাবমে লজিস্টিক হাব তৈরিতে ব্যয় হবে ১১৮.৪৭ কোটি টাকা৷ ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণে ব্যয় হবে ৯৭.৬০ কোটি টাকা৷ এরফলে বছরে ২ হাজার কোটি টাকার ব্যবসা হবে এবং গ্যাস, রাবার, টে’টাইলস ভিত্তিক শিল্প গড়ে উঠবে৷ ১৬.৩৫ হেক্টর এলাকায় মাল্টিসেক্টর ইকোনমিক জোন গড়ে তোলা হবে৷ ব্যয় ধরা হয়েছে ৬০.৫৭ কোটি টাকা৷ এরফলে এই অঞ্চলে বসবাসকারী প্রায় ২ লক্ষ লোকের রোজগারের পথ সৃষ্টি হবে৷ ফেণী নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে৷ জোলাইবাড়ি থেকে বিলোনীয়া পর্যন্ত এন এইচ ১০৮-এ প্রায় ২২ কিমি জাতীয় সড়ক নির্মাণের কাজ হবে৷ ব্যয় ধরা হয়েছে ২০১.৯৯ কোটি টাকা৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চোত্তাখলায় মৈত্রী পার্কের উন্নয়নের কাজ আগামী ৭ দিনের মধ্যেই শুরু হবে৷ ব্যয় হবে ৫.৭৯ কোটি টাকা৷ আভাংছড়া ইকো পার্কের জন্য ব্যয় হবে ৭ কোটি টাকা৷ রেগার মাধ্যমে ইঁট সলিং রাস্তা, কালভার্ট নির্মাণের জন্য জেলায় ১৯ কোটি ৬৩ লক্ষ টাকার কাজ চলছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩,৯৬১টির মধ্যে ২,৮৯৭টি ঘরের কাজ শেষ হয়েছে৷ সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবর্ষে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে ৭৯৪ জন উপক’ত হয়েছেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনকে এক ছাদের তলায় আনার কাজ চলছে৷ তার জন্য ৩০ একর জমি চিহ্ণিত করা হয়েছে৷ ঋষ্যমুখ ব্লকে রুরবান প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে৷ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পে ৩,৫৫৪টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে৷ ১,৯০২টি দলকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে ৩১ কোটি ৮৬ লক্ষ টাকা৷ ৩,৩০৭টি দলকে ব্যাঙ্কের মাধ্যমে ৪৯ কোটি ৯৭ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১১টি প্রাকপ্রাথমিক ইংরেজি মাধ্যম সুকল শুরু হয়েছে৷ ২৫ একর জায়গায় স্থায়ীভাবে গড়ে উঠছে নবোদয় বিদ্যালয়৷ ব্যয় হবে ৪১ কোটি ৭৫ লক্ষ টাকা৷ সাবম মহকুমার রূপাইছড়ি ব্লকের একলব্য আবাসিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়েছে৷ তাতে ব্যয় হবে ৬৪ কোটি টাকা৷ সামাজিক ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভাতা প্রাপক তালিকায় অনেক মৃত ব্যক্তির নাম ছিলো৷ এগুলি বাদ দেওয়া হয়েছে৷ এপিএল ভুক্ত পরিবারের সামাজিক ভাতা প্রাপ্ত যাদের বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় টিনি করা হবে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ২ লক্ষ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ ত্রিপুরায় বাঁশ কুরুলের তৈরি বিসুকট, আনারস এবং এলাচি লেবু দেশ বিদেশে সমাদৃত হচ্ছে৷ তাতে ত্রিপুরায় আর্থিক বুনিয়াদ সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ অর্গানিক চাষের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ইতিমধ্যেই ৬ হাজার হেক্টর জমিকে এর আওতায় আনা হয়েছে৷ ক’ষকদের কল্যাণের জন্য প্রথমবার সহায়ক মূল্যে ৪৭ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ রাজ্যের পর্যটনের বিকাশে একটি পাঁচ তারা হোটেল নির্মাণ করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরার ছেলেমেয়েরা আগামী দুই তিন বছরের মধ্যেই সরকারের বিভিন্ন পদক্ষেপের সুুবিধা পেতে শুরু করবে৷ সমগ্র উত্তর পূর্ব ভারতকে দিশা দেখাবে দক্ষিণ ত্রিপুরা জেলা৷ অনুষ্ঠানের শুরুতে রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী মানিক লাল দাসের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top