News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সমস্ত পুর সংস্থার নির্বাচন স্থগিত, প্রশাসক নিয়োগের আদেশ
Image

রাজ্যের সমস্ত পুর সংস্থার নির্বাচন স্থগিত, প্রশাসক নিয়োগের আদেশ

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন সমস্ত ২০টি পুর সংস্থার ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দিয়েছে৷ ফলে, মেয়াদ শেষ হওয়ার পরে ওই পুর সংস্থায় প্রশাসক নিয়োগ করা হবে৷ প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তিও জারি করেছে নগরোন্নয়ন দফতর৷ কংগ্রেস এবং সিপিএম ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে৷ একই সঙ্গে, বিজেপি সুর চড়িয়ে বলেছে, আমরা যখন মাঠে নামব তখন দেখে নেব কার কত শক্তি৷


প্রসঙ্গত, সমস্ত নগর সংস্থার মেয়াদ কয়েক দিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে৷ ত্রিপুরায় একটি পুর নিগম, ১৩টি পুর পরিষদ এবং ছয়টি নগর পঞ্চায়েত রয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের দাবি, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরের সচিব কিরেন গিত্তের জারিকৃত আদেশে বলা হয়েছে, রাজ্যের নগর সংস্থার নির্বাচন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷ ফলে ওইসব সংস্থার মেয়াদ সমাপ্ত হওয়ার তারিখ থেকে প্রশাসক নিয়োগের আদেশও দিয়েছেন তিনি৷
সেই আদেশ অনুযায়ী পশ্চিম ত্রিপুরার জেলাশাসক আগরতলা পুর নিগমের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন৷ এছাড়া মহকুমাশাসকরা স্থানীয় নগর সংস্থা দেখাশোনা করবেন৷ আদেশে জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরার নগর সংস্থাগুলির সাধারণ নির্বাচন আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে৷


বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রবীণ সিপিআইএম নেতা পবিত্র কর বলেন, প্রায় সব রাজ্যেই নির্বাচনের ঘোষণা করা হচ্ছে৷ তবে ত্রিপুরার ক্ষেত্রে সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না৷ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিহারে নির্বাচন হয়েছে৷ সেখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করেছেন৷ কেরালা, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হায়দরাবাদে স্থানীয় নগর সংস্থাগুলির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু, শুধু ত্রিপুরায় কোনও নির্বাচন ঘোষণা হচ্ছে না৷ তিনি দাবি করেন, ক্ষমতাসীন বিজেপি ত্রিপুরায় দলের শেকড় হারিয়েছে এবং এই মুহূর্তে নির্বাচনে ভয় পাচ্ছে৷ তাই তারা নির্বাচন স্থগিত থাকুক চাইছে৷


তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারও নির্বাচন স্থগিত করেছিল৷ তবে হাইকোর্টের হস্তক্ষেপ তাদের স্থানীয় সংস্থার নির্বাচনের তারিখ ঘোষণায় বাধ্য করেছিল৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের এটি একটি অগণতান্ত্রিক পদক্ষেপ৷ আমরা সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাই৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস শীঘ্রই নির্বাচনের ঘোষণা না করলে হাইকোর্টের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন৷
বিরোধীদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্য নির্বাচন কমিশন পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী নির্বাচন স্থগিত রেখেছে৷ ফলে সময় যখন আসবে, আমরা দেখব নির্বাচনে কে জেতে৷ আমরা এখনই কিছু বলব না৷ তবে, বিরোধীদের যদি কিছু বলার বা করার থাকে তবে তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন এবং পদক্ষেপও নিতে পারেন৷ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, বলেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top