News Flash

  • Home
  • Uncategorized
  • পিএম কেয়ার ফান্ড নিয়ে ফের সরব কংগ্রেস
Image

পিএম কেয়ার ফান্ড নিয়ে ফের সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় সরকারের পিএম কেয়ার ফান্ড নিয়ে ফের নিন্দায় সরব কংগ্রেস। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় পিএম কেয়ার ফান্ড সরকারের অধীনে নাকি কোন বেসরকারি সংস্থার ফান্ড এটি। আরও বড় সমস্যা হচ্ছে সরকার এ বিষয়ে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না।

বৃহস্পতিবার টুইট করে রাহুল গান্ধী দাবি করেছেন যে স্বচ্ছতাকে বিদায় জানান হয়েছে। নিজের টুইট বার্তা সঙ্গে একটি খবরের অংশ পোস্ট করেছেন তিনি। সেই খবরে দাবি করা হয়েছে পিএম কেয়ার ফান্ডের নথির মধ্যে স্ববিরোধ রয়েছে। এটি সরকারি নাকি বেসরকারি ফান্ড তা বোঝা যাচ্ছে না। খবরে আরও একটি কথা লেখা রয়েছে যে এক জায়গায় বলা হয়েছে এই ফান্ড বেসরকারি।

উল্লেখ করা যেতে পারে দেশজোড়া করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পিএম কেয়ার ফান্ড নির্মাণের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তহবিলে অর্থ দান করেছিলেন বিভিন্ন বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে বলিউড অভিনেতারা। কিন্তু প্রথম থেকেই এই তহবিল নিয়ে সন্দিহান কংগ্রেস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top