News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৪৮ ঘন্টা দিল্লি-সহ ৬টি রাজ্য ঠাণ্ডায় কাঁপবে : আইএমডি
Image

আগামী ৪৮ ঘন্টা দিল্লি-সহ ৬টি রাজ্য ঠাণ্ডায় কাঁপবে : আইএমডি

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): আগামী দু’দিন, ৪৮ ঘন্টা প্রবল ঠাণ্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি-সহ দেশের ৬টি রাজ্য। বাকি পাঁচটি রাজ্য হল-পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশ। একইসঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, রাজস্থান, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বইবে। ফলে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে এই সমস্ত রাজ্যে।


শৈত্যপ্রবাহের কারণে বাগান ও নার্সারি মালিকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এদিন পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কৃষিবিদ জানিয়েছেন, ‘আগামী দু’দিন শৈত্যপ্রবাহ বইবে, তাই বাগান ও নার্সারি মালিকদের সতর্ক করা হয়েছে, যাতে তাঁদের কোনও ক্ষতি না হয়। তবে, কম তাপমাত্রা গম চাষের পক্ষে অনুকূল।’ ইতিমধ্যেই ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ঠাণ্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। বৃহস্পতিবারই পূর্ব রাজস্থানের সিকারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস। আবার এদিন ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব ও হরিয়ানা। ফলে ধীরে গতিতে চলাচল করেছে যানবাহন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top