News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলনের বিরোধিতা দায়ের করা পিটিশন খারিজ করে দিল আদালত
Image

কৃষক আন্দোলনের বিরোধিতা দায়ের করা পিটিশন খারিজ করে দিল আদালত

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): হরিয়ানা-দিল্লি সীমান্তবর্তী এলাকায় কৃষক আন্দোলনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। সেই পিটিশন খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডি এন পাটিলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে আদালত কেন্দ্রীয় সরকার নয়। আর যে আন্দোলনের কথা বলা হচ্ছে তা দিল্লির সীমান্তের বাইরে। পিটিশনকারীকে তীব্র ভৎসনা করে আদালত বলে এই পিটিশন জনস্বার্থের জন্য দেওয়া হয়নি। এর উদ্দেশ্য আত্মপ্রচার। এমন ধরনের পিটিশন এলাহাবাদ হাইকোর্ট, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের করা যেতে পারে।


এই মামলা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিমকোর্ট শুনানি করে চলেছে। কৃষক আন্দোলনের জেরে দিল্লি সীমান্ত বন্ধ হবার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। এনিয়ে শুনানি সুপ্রিমকোর্টে আজকে হয়েছে। তাতে আদালত জানিয়েছে বোঝা যাচ্ছে কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোন রকমের নির্ণায়ক নিষ্পত্তি হচ্ছে না। পরিস্থিতি সমাধানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। কৃষক সংগঠন এবং সরকার ঠিক করুক যে এই কমিটিতে কারা থাকবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top