News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গবন্ধু বাঙালির মনে চিরকাল জীবিত থাকবেন, বিজয় দিবসে আবেগপ্রবণ বিধানসভার অধ্যক্ষ
Image

বঙ্গবন্ধু বাঙালির মনে চিরকাল জীবিত থাকবেন, বিজয় দিবসে আবেগপ্রবণ বিধানসভার অধ্যক্ষ

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.)৷৷ যতদিন বাঙালি জাতি থাকবে, সভ্যতা বেঁচে থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি, বিশেষ করে ভাষা-প্রিয় মানুষের মনে জীবিত থাকবেন৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই আবেগ প্রকাশ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পাশাপাশি ত্রিপুরার অকৃত্রিম অবদান শ্রদ্ধায় স্মরণ করেন তিনি৷


১৬ ডিসেম্বর ১৯৭১৷ পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় বাংলাদেশ৷ ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে আলাদা হয়ে সম্পূর্ণ ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে ওই দেশটি৷ নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রের জন্মে বলিদান দিতে হয়েছে হাজারো মানুষের৷ তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে বাঙালির রক্তে রাঙানো মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহিদ হয়েছিলেন বহু ভারতীয় জওয়ান৷ তাই আজকের দিনটি ভারত এবং বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ৷ অবশ্য, মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানও ভুলে যাওয়া সম্ভব নয়৷

আজকের দিনে সারা ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিজয় দিবসের বর্ষপূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সরকারিভাবেই এই দিনটি প্রতিবছর উদযাপিত হয়ে আসছে৷ আজ মঙ্গলবার আগরতলায় পোস্ট অফিস চৌমুহনিতে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরা সরকারের পক্ষে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ এদিন তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এবং ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল৷ মুক্তিযুদ্ধে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন আজ তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন৷


এদিকে, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই-কমিশনের কার্যালয়ে বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে৷ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মহম্মদ জুবায়েদ হুসেন বলেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের, একইসাথে বেদনারও৷ কারণ, ১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ কিন্তু, ওই স্বাধীনতা অর্জনে বহু মানুষের প্রাণ দিতে হয়েছে৷ তাঁর কথায়, আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বাঙালি নিজ নিজ ভাবে দিনটি উদযাপন করছেন৷ কারণ, বাংলাদেশের বিজয় দিবস বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের৷


এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ তিনি বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান৷ তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন৷ কারণ, তাঁরা ভাষা রক্ষায় যুদ্ধ করেছিলেন৷ তাঁর বক্তব্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সংগ্রাম পৃথিবীর বুকে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে৷ পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মর্যাদা লাভ করে৷ তবে, ভারত ও ত্রিপুরা পাশে দাঁড়িয়েছিল বলেই তা সম্ভব হয়েছে৷ তাই, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহকে বাংলাদেশ রাষ্ট্র গঠনে অবদানের জন্য তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন৷
এদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ আবেগ প্রকাশ করতে গিয়ে বলেন, কিছু কিছু মানুষ চিরকাল বেঁচে থাকেন৷ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম সবসময় আমাদের হৃদয়ে থাকবেন৷ তেমনি, যতদিন বাঙালি জাতি থাকবে, সভ্যতা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি অংশের মানুষ, বিশেষ করে ভাষা-প্রিয় মানুষের মনের মধ্যে জীবিত থাকবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top