News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বোর্ড পরীক্ষায় ন্যূনতম পাশ মার্ক ৩৩-এর প্রচলন জানালেন শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরা বোর্ড পরীক্ষায় ন্যূনতম পাশ মার্ক ৩৩-এর প্রচলন জানালেন শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার জন্য নির্ঘণ্ট স্থির হয়েছে৷ সাথে ন্যূনতম পাশ মার্ক ১০০-তে ৩৩ নম্বরপ্রাপ্ত বাধ্যতামূলক৷ পাশাপাশি, পরীক্ষার ফর্ম পূরণ, প্রি-বোর্ড পরীক্ষা সহ সামগ্রিক বিষয় নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কথায়, করোনা-র প্রকোপ না বাড়লে সিদ্ধান্ত বদল হবে না৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দফতর এবং গভর্নিং বডির সদস্যরা মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছে৷ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় কোনও এক অজ্ঞাত কারণে বোর্ড পরীক্ষায় পাশ মার্ক ৩৩ থেকে কমিয়ে ৩০ নম্বর করা হয়েছিল৷ এখন থেকে পুনরায় ন্যূনতম পাশ নম্বর ১০০-র মধ্যে ৩৩ করা হয়েছে৷

তিনি জানান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফর্ম ১৫ জানুয়ারি থেকে পূরণ করা শুরু হবে৷ এই প্রক্রিয়া সমাপ্ত করে ২৭ জানুয়ারির মধ্যে সমস্ত ফর্ম পর্ষদের কাছে বিদ্যালয় কর্তৃপক্ষের পৌঁছাতে হবে৷ তিনি বলেন, এ-বছর টেস্ট পরীক্ষা হবে না৷ তবে, প্রি-বোর্ড পরীক্ষা নেওয়ার আগে ৩০ মার্চ পর্যন্ত প্রতিনিয়ত বিদ্যালয়ে পঠন-পাঠন হবে৷ শুধু তা-ই নয়, ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে প্রাকটিক্যাল ক্লাস সমাপ্ত করতে হবে৷ তাঁর কথায়, ১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রি-বোর্ড পরীক্ষা নেওয়া হবে৷ ৩০ এপ্রিল ফলাফল ঘোষণা করা হবে৷
শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়েছেন, এসাইনমেন্ট এবং ইন্টারনাল মার্ক সহ ৩০ নম্বরের কে কত পেয়েছে সে বিষয়ে ৮ মে-র মধ্যে বিদ্যালয়গুলি পর্ষদকে জানাতে হবে৷ তিনি বলেন, মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা ১০ মে থেকে ৯ জুনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তবে, সিবিএসই-কে দেখে সূচি পরিবর্তিত হতে পারে৷ এদিন তিনি জানিয়েছেন, বছর বাঁচাও যোজনার অন্তর্গত সমস্ত সুবিধা এ-বছর ছাত্রছাত্রীরা পাবে৷ তবে, কেউ চাইলে নতুন করে ভরতি হতে পারবে৷ তাঁর দাবি, করোনা-র প্রকোপ না বাড়লে আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বদল হবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top