News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় নাবালিকাকে শ্লীলতাহানি
Image

কলমচৌড়ায় নাবালিকাকে শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানা এলাকায় এক নাবালিকাকে শ্রীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে৷সংবাদ সূত্রে জানা গেছে প্রতিবেশী যুবক সুমণ দেব ওই নাবালিকাকে বাড়ির পেছনদিকে নিয়ে শ্রীলতাহানি করে৷ দিব্যাঙ্গ নাবালিকাকে ধর্ষণের চেষ্টাও করেছে৷


দিব্যাঙ্গ নাবালিকাকে বিষয়টি তার মা এবং বাবার কাছে জানায়৷নাবালিকার পরিবারের তরফ থেকে এ ব্যাপারে অভিযুক্ত সুমন দেবের বিরুদ্ধে কলম চওড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷দিব্যাঙ্গ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় জড়িত যুবক সুমন দেবের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে এলাকাবাসী অভিহিত করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top