News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৮ ডিগ্রি, মরশুমের শীতল রাতে কাবু শ্রীনগর
Image

সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৮ ডিগ্রি, মরশুমের শীতল রাতে কাবু শ্রীনগর

শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহ ও হাড় হিম করা ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে গোটা কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রার পারদ মাইনাসের নীচে। মঙ্গলবার রাত ছিল শ্রীনগরে মরশুমের শীতলতম রাত। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডায় জমে বরফ হয়ে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস শহর। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আরও নামবে তাপমাত্রার পারদ।

মঙ্গলবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৪ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ১১ ডিগ্রি-জম্মু ও কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম। লাদাখের লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪.৬ ডিগ্রি এবং ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লেহ এবং লাদাখের মানুষজন। এছাড়াও জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top