News Flash

  • Home
  • Uncategorized
  • ৭১-এর যুদ্ধে শহিদদের শ্রদ্ধাঞ্জলি, ‘স্বর্ণিম বিজয় মশাল’ প্রজ্বলন প্রধানমন্ত্রীর
Image

৭১-এর যুদ্ধে শহিদদের শ্রদ্ধাঞ্জলি, ‘স্বর্ণিম বিজয় মশাল’ প্রজ্বলন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৭১-এর যুদ্ধের ৫০ তম বার্ষিকীতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধান। টুইট করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের ৫০ বছর পূর্ণ হওয়ার অবসরে বুধবার সকালে দিল্লির ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে ‘স্বর্ণিম বিজয় মশাল’ প্রজ্জ্বলিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের ৫০ তম বার্ষিকীতে যুদ্ধ স্মারকে অমর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি শহিদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে, বায়ুসেনা প্রধান আরকেএস ভদোরিয়া এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।

এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘স্বর্ণিম বিজয় বছর”-এর লোগোর উন্মোচন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রীও শহিদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে প্রতিনিয়ত জ্বলতে থাকা ‘বিজয় মশাল’ থেকে চারটি মশাল প্রজ্জ্বলিত করা হবে, তারপর ১৯৭১-এর যুদ্ধে পরমবীর ও মহাবীর চক্র জয়ীদের গ্রাম-সহ দেশের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top