News Flash

  • Home
  • Uncategorized
  • মেশিনে ধান মাড়াই করতে গিয়ে গুরুতর আহত কৃষক
Image

মেশিনে ধান মাড়াই করতে গিয়ে গুরুতর আহত কৃষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার রাজনগরের জয়চাঁদপুর এলাকায় মেশিন দিয়ে ধান মারাতে গিয়ে হাত কেটে গেল এক কৃষকের৷ কৃষকের নাম বাবুল দাস৷তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে যে চাঁদপুর এলাকার কৃষক বাবুল দাস মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন৷

ধান মাড়াই করার সময় কৃষকের হাত মেশিনের ভিতরে ঢুকে যায়৷ধান মাড়াইয়ের মেশিনে হাত ঢুকে যাওয়ায় কৃষকের হাতটি কেটে গুরুতরভাবে আহত হয় ওই কৃষক৷ তার চিৎকারে অন্যান্য লোকজন ছুটে আসেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান ওই এলাকার বাসিন্দারা৷ জানা গেছে অসাবধানতার কারণেই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে৷বর্তমানে ওই কৃষক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top