News Flash

  • Home
  • Uncategorized
  • একমত সমস্ত রাজনৈতিক দল, এবার বসছে না শীতকালীন অধিবেশন
Image

একমত সমস্ত রাজনৈতিক দল, এবার বসছে না শীতকালীন অধিবেশন

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ এখনও থামেনি। মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবারই ভারতে ৯৯-লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা-সংক্রমণ। করোনা-প্রকোপে তাই এবার বসছে না সংসদের শীতকালীন অধিবেশন। এ বিষয়ে একমত সমস্ত রাজনৈতিক দলও। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, সব দলই এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে। যাতে করোনা সংক্রমণ কোনওভাবে ছড়িয়ে পড়তে না পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংসদ সরাসরি জানুয়ারি মাসে বাজেট অধিবেশন খুলবে।


লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী কৃষি আইন নিয়ে অধিবেশনে আলোচনা চেয়েছিলেন। জবাবি চিঠিতে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, মহামারী নিয়ে উদ্বেগ প্রকাশ করে, সমস্ত দল এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে। তারপর সিদ্ধান্ত হয়েছে করোনা সংক্রমণ রুখতে এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করা হবে। একেবারে জানুয়ারিতে বসবে বাজেট অধিবেশন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top