News Flash

  • Home
  • Uncategorized
  • ফঁড়েদের সরিয়ে দেওয়ায় স্বার্থে আঘাত লেগেছে, তাই কৃষকদের বিভ্রান্ত করে আন্দোলন, কড়া ভাষায় সমালোচনা সাংসদ প্রতিমার
Image

ফঁড়েদের সরিয়ে দেওয়ায় স্বার্থে আঘাত লেগেছে, তাই কৃষকদের বিভ্রান্ত করে আন্দোলন, কড়া ভাষায় সমালোচনা সাংসদ প্রতিমার

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.)৷৷ কৃষক ও বাজারের মধ্য থেকে ফঁড়েদের সরিয়ে দেওয়ায় স্বার্থে আঘাত পড়েছে৷ তাই, কৃষকদের রাস্তায় আন্দোলনে নামানো হয়েছে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে ঠিক এভাবেই কৃষকদের বিভ্রান্ত করে আন্দোলনে নামানোর জন্য রাজনৈতিক দল ও সংগঠনগুলিকে নিশানা করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের যায় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন৷ তাই তিনি এক দেশ এক বাজার চাইছেন৷ প্রতিমা ভৌমিক এদিন ত্রিপুরার উদাহরণ দিয়ে বলেন, কৃষকরা এখন ন্যূনতম সমর্থনমূল্যে ধান বিক্রি করছেন৷ অথচ, দীর্ঘ ২৫ বছরের বাম জমানায় তা সম্ভব হয়নি৷


আজ সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে৷ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে তাঁদের রাস্তায় আন্দোলনে নামানো হয়েছে৷ তাঁর কথায়, কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর পদক্ষেপ নিয়েছেন৷ কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রত্যেক কৃষক বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন৷ তাঁর দাবি, স্বাধীনতার ৭০ বছর পর ভারতের কৃষকরা সত্যিকার অর্থে স্বাধীন হয়েছেন৷ কারণ, নতুন কৃষি আইনে ফঁড়েদের সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর মতে, এখন কৃষকরা দেশের যে-কোনও রাজ্যে সরাসরি ফসল বিক্রি করতে পারবেন৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে সাংসদ ভৌমিক দাবি করেন, প্রত্যেক রাজ্যেই বাজারগুলিতে ব্যবসায়ী সমিতি রয়েছে৷ ওই সমিতি কৃষকদের ফসল বিক্রি নির্ধারণ করত৷ মাঝে ফসলের বিক্রি থেকে কমিশন আদায় করা হতো৷ তাতে কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক মূল্য পেতেন না৷ নতুন আইন ওই প্রাচীন পদ্ধতিকে মুছে দিয়েছে৷ তাতে, অনেকের লোকসান হয়েছে, কটাক্ষের সুরে বলেন তিনি৷


তনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জন্যই সয়েল হেলথ কার্ড, ফসল বিমা যোজনা এনেছেন৷ তাতে প্রকৃত কৃষকরা দারুণ উপকৃত হচ্ছেন৷ ত্রিপুরার প্রসঙ্গ টেনে সাংসদ ভৌমিক বলেন, রাজ্যে ২৫ বছরে ন্যূনতম সমর্থনমূল্যে ১০০ গ্রাম ধান কৃষকদের থেকে কেনা হয়নি৷ অথচ সরকার পরিবর্তন হতেই প্রধানমন্ত্রীর সহায়তায় ত্রিপুরা সরকার ১৭ টাকা ৫০ পয়সা প্রতি কেজি ন্যূনতম সমর্থনমূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনেছে৷ চলতি মরশুমে ওই মূল্য বেড়ে ১৮ টাকা ১৫ পয়সা কেজি দরে ধান ক্রয় করা হয়েছে৷ আগামী মরশুমে পুনরায় ওই মূল্য বেড়ে প্রতি কেজি দর হবে ১৮ টাকা ৬৮ পয়সা৷ তিনি জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত ২৭ হাজার ৭৩৫ জন কৃষকের থেকে ৪৮ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ তাতে, ৮৬ কোটি ৬৫ লক্ষ টাকা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছে ত্রিপুরা সরকার৷


সাথে তিনি যোগ করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ত্রিপুরার কৃষকরা ২২৯ কোটি টাকা পেয়েছেন৷ তাতে, ২ লক্ষ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ প্রতিমা ভৌমিক সন্তোষ প্রকাশ করে বলেন, ত্রিপুরার কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে৷
এদিন তিনি এক তথ্য তুলে ধরে বলেন, ২০১৩-১৪ অর্থ বছরে গম প্রতি কুইন্টাল দর ছিল ১৪০ টাকা৷ এখন তা বেড়ে হয়েছে ১,৯৭৫ টাকা৷ তেমনি, মসুর ডাল প্রতি কুইন্টাল দর ছিল ২,৯৫০ টাকা যা এখন বেড়ে হয়েছে ৫,১০০ টাকা৷ এভাবেই কৃষকদের উৎপাদিত ফসল থেকে আয় বেড়ে চলেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top