News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার বিরুদ্ধে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ
Image

নাবালিকার বিরুদ্ধে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ কুমারঘাট এর পুরো পরিষদের ১০ নং ওয়ার্ডের এক মহিলার তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে এক নাবালিকা৷ সংবাদ সূত্রে জানা গেছে এক মহিলা তার বাড়িতে নাবালিকাকে রেখে অন্যত্র গিয়েছিলেন৷


তিনি নাবালিকাকে বাড়িতে রেখে চলে যাওয়ার পর ওই নাবালিকা টাকা গুলি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়৷ বিষয়টি মহিলার তরফ থেকে কুমারঘাট থানার পুলিশকে জানানো হয়৷পরবর্তী সময়ে ওই নাবালিকা পুনরায় মহিলার বাড়িতে ফিরে আসে৷নাবালিকাকে অবশ্য টাকা চুরি করে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় তথ্য প্রমাণ মেলেনি৷এ বিষয়ে কোনো তথ্য মিলে কিনা তা খতিয়ে দেখার জন্য নাবালিকাকে আটক করেছে কুমারঘাট থানার পুলিশ৷ মহিলা ৩লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top