News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার হটস্পটে পরিণত মাদ্রাজ আইআইটি, আক্রান্ত ৭১ জন
Image

করোনার হটস্পটে পরিণত মাদ্রাজ আইআইটি, আক্রান্ত ৭১ জন

চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রত্যাশা মতো শীতকালে দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিন নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর থেকে ছাড় পেল না মাদ্রাজ আইআইটি। করোনার হটস্পটে পরিণত হয়েছে কারিগরি শিক্ষার এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটি। বিগত ১৩ দিন ধরে গোটা আইআইটি চত্বর করোনার হটস্পটে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে এখানে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৬৬ জন পড়ুয়া বলে জানা গিয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুততার সঙ্গে সমস্ত বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ, কেন্দ্র এবং গ্রন্থাগার বন্ধ থাকবে। যে সকল কর্মী আক্রান্ত হননি তাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ছাত্রাবাসে থাকা পড়ুয়া এবং অন্যান্য কর্মীরা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে নিজের ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। আইআইটির ক্যান্টিন ১০ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে আপাতত বাইরে থেকে খাবার আনানো হচ্ছে। চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত ২৭৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top