News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ির অমরনগরে ফেন্সিডিল সহ যুবক আটক
Image

মাতাবাড়ির অমরনগরে ফেন্সিডিল সহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ ডিসেম্বর৷৷ গোপন সংবাদের ভিওিতে পুলিশের সাফল্য পেল রাধা কিশোর পুর থানায় পুলিশ৷ রবিবার দুপুরে এই সাফল্য এসেছে রাধা কিশোর পুর থানার অন্তর্গত মাতাবাড়ির অমরনগর কলোনি এলাকার শিবু দাসের বাড়ি থেকে৷ শিবু দাসের বাড়িতে তলাসি করে ৮৪ বোতল ফেনসিডিল সহ শিবু দাস নামক এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷

উদয়পুর মহকুমা পুলিশের দায়িত্বে থাকা মহাকুমা পুলিশ আধিকারিক অরিন্দম রিয়াং-এর নেতৃত্বে রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ , এস আই মিজারুল রহমান সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়৷ সূত্র মারফৎ জানা যায় রাধাকিশোরপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার কোর্ট বন্ধ থাকায় আসামি শিবু দাসকে সোমবার সকালে আদালতে তোলা হবে৷ এই অভিযান জারি থাকলে যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করা যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top