News Flash

  • Home
  • Uncategorized
  • নয় দফা দাবীতে কর্মচারী সমন্বয় কমিটির বিক্ষোভ
Image

নয় দফা দাবীতে কর্মচারী সমন্বয় কমিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার আগরতলায় কর্নেল চৌমুহনীতে সমন্বয় কমিটির কার্যালয়ের সামনে ৯দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ এর অঙ্গ হিসেবে এক ঘন্টার বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন সংগঠনের নেতৃবৃন্দ৷


দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে ,রাজ্যে বেতন কমিশনের সুপারিশ গুলি যথাযথ ভবে কার্যকর করতে হবে৷ সবর্োপরি কেন্দ্রীয় সরকারের অন্যায় অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷জনস্বার্থ এবং কর্মচারী সম্বলিত ৯দফা দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে সংগঠনের সম্পাদক অঞ্জন রায় চৌধুরী জানিয়েছেন৷ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় সংগঠনের কর্মী-সমর্থকরা শমিল হন৷আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন৷


আন্দোলনে শামিল হয় সংগঠনের রাজ্য সম্পাদক অঞ্জন রায় চৌধুরী অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের সম্পর্কিত বিষয় নিয়ে ছেলে খেলা শুরু করেছে৷কেন্দ্রীয় সরকারের এ ধরনের কার্যকলাপ কর্মচারী সমাজ কোনভাবেই মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷কেন্দ্রীয় সরকারকে এসব বিষয়ে হুঁশিয়ারি করে অঞ্জন বাবু বলেন এখনও যদি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কর্মচারীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ এজন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top