News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের হয়রানির প্রতিবাদে পথ অবরোধ মতিনগর বাজারে
Image

বিএসএফের হয়রানির প্রতিবাদে পথ অবরোধ মতিনগর বাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ সোনামুড়ার মতিনগর বাজারে পথ অবরোধ করলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা৷ জানা যায়, বাতাদোলা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা স্থানীয় এক যুবককে অহেতুক আটক করে মারধর করেছে বিএসএফ-এর জওয়ানরা৷ তাতে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


ক্ষোভের বহিঃপ্রকাশে রবিবার মতিনগর বাজারে মতিনগর-সোনামুড়া সড়ক অবরোধ করে এলাকাবাসী৷ অবিলম্বে অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের উপর অহেতুক এই ধরনের অত্যাচার সংগঠিত না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়৷ এদিকে অবরোধের ফলে সোনামুড়া-মতিনগর সড়কে যান বাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top