News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে কান্ডে নিহত বিশ্বজিৎ ও শ্রীকান্তের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
Image

পানিসাগরে কান্ডে নিহত বিশ্বজিৎ ও শ্রীকান্তের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ডেমডুম এ ডি সি ভিলেজের রামগোপাল পাড়ায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতের স্ত্রী, মাতা, পিতা ও শিশু কন্যা সহ পরিবার পরিজনদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান৷ এই সফরে মুখ্যমন্ত্রী সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক সুুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাস৷ উপস্থিত সবাই নিহত বিশ্বজিৎ দেববর্মা প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীর হাতে আগ্ণি নির্বাপক দপ্তরে চাকুরীর নিয়োগ পত্র তুলে দেন৷ পাশাপাশি নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীর হাতে আড়াই লক্ষ টাকার চেক এবং মায়ের হাতেও আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন৷


সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিশ্বজিৎ দেববর্মা অত্যন্ত গরীব পরিবারের সন্তান ছিলেন৷ বিশ্বজিৎ দেববর্মা এক নির্মম ঘটনায় প্রাণ হারান৷ মুখ্যমন্ত্রী বলেন, নিহত বিশ্বজিৎ দেববর্মার ছোট শিশুকন্যার ভবিষ্যৎ যাতে উজ্জল হয় এবং শিশুকন্যাটি যাতে তার পিতার আশা ও আকাঙ্খা পূরণ করতে পারে সেজন্য সরকার সর্বদা সহযোগিতার হাত সম্প্রসারণ করবে৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গৌরীশংকরপুরে সম্পতি নিহত শ্রীকান্ত দাসের বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুুপার ভানুপদ চক্রবর্তী, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক চাঁদনি চন্দ্রান, ডি সি এম দিব্যেন্দ দাস প্রমুখ৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখও নিহত শ্রীকান্ত দাসের প্রতিকৃতিতে পুপার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷


সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাস, মাতা রীনা দাসের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী নিহত শ্রীকান্ত দাসের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহত শ্রীকান্ত দাসের স্ত্রী শীলা দাসের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন৷ মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন থেকে নিহত শ্রীকান্ত দাসের পরিবারের অন্যান্য সমস্ত রকম সুুযোগ সুুবিধা প্রদানের ক্ষেত্রে সবরকম খোজ খবর নেওয়া হবে ও সহযোগিতার করা হবে৷


তাছাড়াও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ গৌরীশংকরপুরের বাসিন্দা পানিসাগরে রাস্তা অবরোধের সময়ে পায়ে গুলী লেগে আহত গকুল চন্দ্র দাসের বাড়ীতেও যান এবং তাদের পরিবারের সকলের সাথে কথা বলেন৷ আহত গকুল চন্দ্র দাসের চিকিৎসা বাবদ খরচের যাবতীয় ব্যয় সরকার বহন করবে৷ এজন্য প্রয়োজনীয় কাগজ পত্র প্রস্তুত করতে বলেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top