News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের জন্য অনশন করবে আমআদমি পার্টির নেতাকর্মীরা
Image

কৃষকদের জন্য অনশন করবে আমআদমি পার্টির নেতাকর্মীরা

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সমবেদনা জানাতে সোমবার অনশন করবে আম আদমি পার্টির নেতাকর্মীরা। রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী গোপাল রাই।


 এই প্রসঙ্গে আম আদমি পার্টি শাসিত দিল্লি সরকারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় ও বিক্ষোভরত কৃষকদের সমবেদনা জানিয়ে দিল্লির আইটিওতে দলের সদর কার্যালয় অনশন করবে নেতাকর্মীরা। এতে যোগ দেবেন দলের বিধায়ক ও কাউন্সিলররা। সোমবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

 উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কৃষক সংগঠনের ডাকা ভারত বনধে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, ডিএমকে মতন দলগুলো। কৃষক আন্দোলনে রাজনৈতিক রঙ যে অনেক আগেই লেগে গিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে ১৪ ডিসেম্বর দিল্লি সীমান্তের সিংঘুতে বিক্ষোভরত কৃষকরা সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন করবে। কেন্দ্রের তরফে আইন সংশোধনের দাবি করা হলেও তা খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলির।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top