News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

স্বাস্থ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

য়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধনের জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতির মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল তিনি যেভাবে ধরেছেন সেই জন্য প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রবিবাসরীয় সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছেন, জন্মদিনে ডা: হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানাই। জনগণের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রসারের পাশাপাশি ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।

জনগনের সেবায় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ  করা যেতে পারে বিশ্বজোড়া মহামারী করোনা মোকাবিলায় প্রাজ্ঞতার সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন। বিগত দশ মাস ধরে করোনা প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান নিজের নেতৃত্বের মাধ্যমে দিয়েছেন তিনি। দেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার আগে দিল্লির রাজনীতিতে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন । অরবিন্দ কেজরিওয়াল এর সুযোগ্য প্রতিপক্ষ হিসেবেও নিজেকে স্থাপন করেছিলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top