News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ ভবন হামলার বিভীষিকাকে স্মরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

সংসদ ভবন হামলার বিভীষিকাকে স্মরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ২০০১ সালে সংসদ ভবন হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, ২০০১ সালে গণতন্ত্রের মন্দির সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলায় শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবনের সর্বোচ্চ বলিদান দেওয়া মা ভারতীর সুপুত্রদের উদ্দেশ্যে কোটি কোটি প্রণাম নিবেদন করি। কৃতজ্ঞ রাষ্ট্র তাঁদের অমর বলিদানের কাছে চিরকাল ঋণী থাকবে।


উল্লেখ করা যেতে পারে ২০০১ সালের ১৩ ডিসেম্বর সকালে ৫ জন সশস্ত্র জঙ্গী অতর্কিতে দিল্লির সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। ৪০ মিনিট ধরে সংসদ ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই হয়। জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৪ জন। জঙ্গিরা সংসদ ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় সংসদের ভেতরে ১০০ জনের মতো সাংসদ ছিল। পরে জানা যায় এই হামলার পেছনে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হাত ছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top